1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শপথ নিলেন শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল

মাগুরায় শপথ নিলেন শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬৯ বার

মাগুরায় শপথ নিয়েছেন শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ।
২০ ফেব্রুয়ারী রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করান মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিনসহ আরো অনেকে।

শপথ নেয়া ৮ জন নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১নং গয়েশপর ইউনিয়নের আব্দুল হালিম মোল্যা, ২নং আমলসার ইউনিয়নের সেবানন্দ বিশ্বাস, ৩নং শ্রীকোল ইউনিয়নের মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া, ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের মোঃ মশিয়ার রহমান, ৫নং দ্বারিয়াপুর ইউনিয়নের মোঃ আব্দুস সবুর, ৬নং কাদিরপাড়া ইউনিয়নের আইয়ুব হোসেন খান, ৭নং সব্দালপুর ইউনিয়নের মোছাঃ পান্না খাতুন ও ৮নং নাকোল ইউনিয়ন পরিষদের মোঃহুমাউনুর রশিদ মুহিত।
গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net