1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় এতিম শিশুদের উপর হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

মান্দায় এতিম শিশুদের উপর হামলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৯ বার

নওগাঁর মান্দায় নুরুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে ৯ বছরের শিশু হাসিমুনি ও তার মা সহ তিন
বোনকে উপর্যপরি চড়-থাপ্পড় ও লাঠিসোটা নিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শিশুটির মা কাজল রেখা বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি গত শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উপজেলার ফেরিঘাট কয়াপাড়া নামক স্থানে ঘটেছে। অভিযুক্ত নুরুল ইসলাম একই এলাকার সিরাজ আকন্দের ছেলে।

বাদীর লিখিত অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বিকেলে তার হাসিখুসি ও নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (১০) খেলাধুলার সময় কথা কাটাকে কেন্দ্র করে হাসিখুসি কে মারধর করতে লাগলে চিৎকার শুনে তার বোন জেসমিন সুলতানা, সাদিয়া খাতুন ও জুঁই রক্ষা করতে আসলে নুরুল ইসলাম এবং একই এলাকার আলাল আকন্দ, কাশেম আকন্দ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে মারপিট শুরু করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চিকিৎসা শেষে হাসিখুসির মা কাজল রেখা মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

বাদি জানান, আমার স্বামী গত হওয়ার পর থেকে চার মেয়ে নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে আসামিরা তাদেরকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আমাদের মারধর করে। আমি এখন কোথায় যাবো। আমার স্বামী নেই চারমেয়ে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। তার উপর এখন মেয়েদেরকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সঠিক বিচার চাই যেন কেউ আমাদেরকে এভাবে উচ্ছেদ করতে না পারে।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, অভিযোগের বিষয়টি যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net