1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ২২টি ওয়ারেন্টের ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

লালমনিরহাটে ২২টি ওয়ারেন্টের ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৯ বার

লালমনিরহাটে ২২টি ওয়ারেন্টের ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সাত্তার শাহীনকে(৪০)কে গ্রেফতার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।

বুধবার ৯ ফেব্রয়ারী এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, ঢাকার গাজিপুরে গ্রামো ফার্মাসিটিক্যাল নামে একটি নকল যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করছিল আব্দুস সাত্তার শাহীন।

২০১১ সালে ৯ মার্চ ওই কারখানায় ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র‍্যাব। এ সময় কারখানাটি সীলগালাসহ ২জনকে আটক করে। কিন্তু পালিয়ে রক্ষা পান কারখানার মালিক আব্দুস সাত্তার শাহীন। সেই থেকে আত্নগোপনে থাকেন শাহীন। এ মামলা সহ তার বিরুদ্ধে আদিতমারী থানায় ২২টি ওয়ারেন্ট ও ৩টি মামলায় সাজাপ্রাপ্ত। যার একটিতে ১ বছর সশ্রম কারাদ্বন্ড, অপরটিতে ১ বছর বিনাশ্রম কারাদ্বন্ডসহ ৮ লাখ ৪৭ হাজার টাকা অর্থদ্বন্ড রয়েছে। এসব মামলা সারা দেশের বিভিন্ন স্থানে দায়ের হয়। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার শাহীনকে গ্রেফতার করতে বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী রাতে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net