1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও নদীর চরে অবৈধ দোকান ঘর! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঈদগাঁও নদীর চরে অবৈধ দোকান ঘর!

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদী দখলে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত ভুমিদস্যুরা।

ঈদগাঁও বাজারের ব্যস্ততম এলাকা বাঁশঘাটায় নদীর দক্ষিন তীরের চরের শিকস্তি জমি দখল করে রাতারাতি ডজনাধিক দোকান নির্মান করেছে তারা।

সরেজমিন গিয়ে দেখা যায়, নদীর দক্ষিন তীরে বাঁশঘাটা ব্রীজ লাগোয়া পূর্বপাশে নদীর তীর দখল করে সারিবেঁধে প্রায় ১৮ টি দোকানঘর তৈরী করা হয়েছে। এসব দোকান হোটেল, ফার্নিচার কারখানা, চোরাই গাছের গোডাউন, মুদি দোকান ও পানের দোকান হিসাবে ভাড়া দিয়েছে।

স্থানীয়রা জানান, ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের কাউছারের নেতৃত্বাধীন দখলবাজ সিন্ডিকেট এসব দোকান তৈরী করেছে। নদীর জলায়তন ও মূল স্রোতধারার ২০ ফুটের মধ্যে সরকারী জমিতে তৈরী করা এসব দোকান ভাড়া দিয়ে সালামী বাবদ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ সিন্ডিকেট৷

এসব দোকান নির্মানের ফলে আগামী বর্ষা বন্যার সময় নদীর মূলস্রোতধারা বাঁধাপ্রাপ্ত হলে নদীর উভয় তীরে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ভাঙ্গনের ফলে বাঁশঘাটা ব্রীজ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও- গেমাতলী সড়ক, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভবন, বাঁশঘাটা জামে মসজিদ ও সরকারী বেসরকারী অপরাপর স্থাপনা নদীগর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কাউছারের সাথে যোগাযোগ করা হলে দখলকৃত জমির কাগজপত্র আছে দাবী করে ফোনের সংযোগ কেটে দেয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, নদী শিকস্তি জমিতে স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই। অভিযান পরিচালনা করে দখলকৃত সরকারী জমি উদ্ধার করা হবে বলেও জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net