ঢাকা   ০৫:১২:০১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

সদ্য শপথ গ্রহণ সম্পন্ন করা চেয়ারম্যানগন গত ৭ই ফেব্রুয়ারী ৭ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।

৯ মার্চ (বুধবার) সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক নোয়াখালী, দেওয়ান মাহবুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার, আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার, খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন, ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ’র নাজিম উদ্দিন মিকন, ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ’র কাজি মাওলানা মুহাম্মদ হানিফ আনসারী, ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ’র এ,জেড,এম মহিউদ্দিন সোহাগ, ৪ নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ’র হানিফ সবুজ, ৫ নং চরফকিরা ইউনিয়ন পরিষদ’র জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়ন পরিষদ’র সিরাজিস সালেকিন রিমন, ৭ নং মুছাপুর ইউনিয়ন পরিষদ’র আইয়ুব আলী এবং ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদ’র আবদুর রাজ্জাক।

উল্লেখ্য, একই দিন সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকেও শপথ বাক্য পাঠ করানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি