ঢাকা   ০৪:১৮:৩৯ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ফটিকছড়িতে কনের ফোনে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ছবি: প্রতিকী।

রাহেনা আকতার, সে সিতাকুন্ড চিন্নমুল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। শুক্রবার (৪ মার্চ) দুপুরে তার বিয়ে, চলছিল বিয়ের তোড়জোড়। তবে বিয়ের সম্মতি ছিলনা তার, তাই বিয়ের আগের দিন নিজেই ইউএনওকে ফোনে করে বিয়ে বন্ধ করালেন এই শিক্ষার্থী। (৩ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিনুল হাসান জানান, একজন ছাত্রী মুঠোফোনে অবহিত তার বিয়ের আয়োজন করেছেন মা-বাবা। আমি ভুজপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ফারুকীসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মেয়েটির বয়স ১৫ বছর। একেতো বাল্যবিবাহ অন্যদিকে মেয়েটির এই বিয়েতে সম্মতি নেই। মেয়েটি আমাদের জানায়, লেখাপড়া চালিয়ে যেতে চাই সে। তাই আমরা মেয়েটির লেখাপড়ার দায়িত্ত্ব নিই এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবে না মর্মে তার মা-বাবার কাছ থেকে মুছলেখা নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি