1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মনিরুজ্জামান, ভোলা প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭৫ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বর্ণাঢ্য আনন্দঘন পরিবেশে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল ৮:৩০ ঘটিকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা, মুক্তিযুদ্ধ সংসদের প্রশাসক, উপজেলা আওয়ামী লীগ, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা পলিটেকনিট ইনস্টিটিউট, কুতুবা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে

সকাল ৮:৪৫ ঘটিকায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মুখে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ডকুমেন্টরি “বঙ্গবন্ধু এক অপার বিস্ময়” প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র : মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম), প্রমুখ।
এছাড়াও বোরহানউদ্দিন মহিলা উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ সভাপতিত্বে কলেজ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগন কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করেন।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন ২০২২ উপলক্ষ্যে ১৬ মার্চ অনুষ্ঠিত চিত্রাঙ্কন, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, রচনা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net