1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র প্রবাসী দুবাই'র শারজায় খুন! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঈদগাঁও’র প্রবাসী দুবাই’র শারজায় খুন!

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩১৬ বার

মধ্য প্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক প্রবাসী মর্মান্তিক খুনের শিকার হয়েছে।

গত মঙ্গলবার আরব আমিরাত সময় রাত ৯ টার দিকে এক শপিং মলে এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম নুরুচ্ছফা (৪৫), সে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং পাঁচ সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের চাচাত ভাই আবদু শুক্কুর জানান, মঙ্গলবার রাতে তারা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে সংবাদ পান, তার চাচাতো ভাই নুরুচ্ছফা ওই রাতে শারজাহ’র শপিং মলে থাকা তার দোকান বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি কালে দুষ্কৃতিকারীর হামলায় ঘটনাস্থলেই নিহত হয়।

প্রতিবেশী ব্যাবসায়ীদের ধারণা তার মেয়ে পক্ষের পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

তবে দেশে থাকা স্বজনরা জানান,নুরুচ্ছফা তার এক মেয়েকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী এলাকার দুবাই প্রবাসী এক ছেলের সাথে বিগত বছরাধিককাল পূর্বে বিয়ে দেয়।

বিয়ে পরবর্তী পারিবারিক কলহের জেরে মেয়ে বাবার বাড়িতে অবস্থান করে আসছে প্রায় বছর যাবত।

অপরদিকে মেয়ে জামাই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’য় শ্বশুরের অনতিদূরে প্রবাসে রয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশের সাথে নিহতের ভায়রা ভাই একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের ওদুইল্লা বলির ছেলে দুবাই প্রবাসী মোজাফফর ওরফে মাঝু রয়েছে বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

এদিকে দেশে এ নির্মম মৃত্যুর সংবাদ পৌছার পর থেকে পরিবারটিতে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net