1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৩ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মফিজ উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুবাক্কার (৪৫) করিমগঞ্জ উপজেলার সদরের খুদিরজঙ্গল গ্রামের মৃত আ. জব্বারের ছেলে। যাবজ্জীবন সাজা পাওয়া মো. হারেছ (৫৫) একই গ্রামের হাচু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৫ মে করিমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন কৃষক মফিজ উদ্দিন (৬৫)। পরে খুদিরজঙ্গল কাঠের সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে আলী আকবর বাদী হয়ে ২২ মে আবুবাক্কার ও মো. হারেছকে সন্দেহভাজন আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আব্দুল্লাহ। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net