1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোক্তা অধিকার লঙ্ঘণে বাঁশখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোক্তা অধিকার লঙ্ঘণে বাঁশখালীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চচট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩১৩ বার

বাঁশখালী উপজেলায় বাজার মনিটরিং করে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ অসাধু ব্যবসায়ীকে সতর্ক ও জরিমানা করা হয়।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে এ অভিযান চালানো হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিয়ার বাজারের আবসার স্টোরকে ১ হাজার টাকা, নজরুল স্টোরকে ১ হাজার টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘ইদানীং কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে পায়তারা করছে। আজকের অভিযান মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষ্যে পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কোন ব্যবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net