1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

শ্রীপুরে মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৮ বার

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার দুপুর তিনটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার পালস্ ডায়াগনস্টিক সেন্টারের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মো. জসিম উদ্দিন (৩৭) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ছিটপাড়া গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮৪০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, নগদ ১৭০০ টাকা এবং মাদক বহনকারী একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে বলে জানান র‍্যাব। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,আটককৃত মাদক কারবারিকে রাতে শ্রীপুর থানায় সোপর্দ করে র‍্যাব-১২ এর একটি দল। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net