1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতা দিবস উপলক্ষে তিতাসের মাছিমপুর হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা

স্বাধীনতা দিবস উপলক্ষে তিতাসের মাছিমপুর হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৬০ বার

দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশন।

শনিবার এই দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাবুল প্রমূখ।

বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম ও সঙ্গীত পরিচালক এলাহির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে শিক্ষার্থীরা দেশাত্মবোধক, নৃত্য পরিবেশন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিরা এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net