1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত

রাউজানে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার

রাউজানে পৃথক অভিযানে১শ লিটার দেশীয় চোলাই মদ ও ১কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরমধ্যে দু”জন নারী মাদক ব্যবসায়ী।১৩ এপ্রলি বুধবার রাত সাড়ে ১০টায় ভোরে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এস আই মাইন সঙ্গীয় ফোর্স নিয়ে পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রমের সামনে ইলিয়াস কলোনিতে অভিযান চালিয়ে দুই নারীকে ৬০লিটার পাহাড়ী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দু”নারী হলেন পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদিলপুর এলাকায় ফরিদা বেগম ওরফে রোকেয়া বেগম (৫০), রাঙ্গুনিয়া পৌর এলাকার সালমা আকতার (২২)।

অভিযান চলাকালে আরমান , সুমাইয়া সহ কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান পুলিশ।অপরদিকে ১৪ এপ্রলি এস আই আরিফ রহমানের নেতৃত্বে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে চট্টগ্রাম কাপ্তাই সড়কে পুলিশ চেক পোষ্ট করাকালে পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাশপাড় এলাকার কাঞ্চন দাশ(২৮) ও বিশু দাশ(১৯)কে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।একইসঙ্গে একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net