1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় যুবলীগের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অফবিট রিসোর্ট এর সামনে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ফুয়াদ বিন জামাল, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চৌদ্দগ্রামেও মুজিবুল হক এমপি একজন যোগ্য লোক। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছেন। তিনি বার বার নমিনেশন চাইবেন, আমাদের কোন আপত্তি নেই। তিনি সবাইকে বলুক, আমরা তাঁর পক্ষে থাকবো। আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ চৌদ্দগ্রামে কাজ করে যাচ্ছে। কিন্তু মিথ্যা অজুহাত তুলে চৌদ্দগ্রামে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগী নেতাদের তথ্য-প্রযুক্তি মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। সবাই মিলে চৌদ্দগ্রামকে আরও এগিয়ে নিতে হবে। আমাদের চৌদ্দগ্রামে সেবা দেওয়ার যে মানসিকতা, সেগুলো বন্ধ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ-রাজনীতির মধ্যে কোন ভেদাভেদ হবে না। কোন নেতা ও কর্মীকে পিছিয়ে দেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net