1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার

ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৬ এপ্রিল মঙ্গলবার জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির আয়োজনে ঠাকুরগাঁও শহরের জে.আর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির সভাপতি আকরামুল হাবিব আবুর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল, উপদেষ্টা দেবাশীষ দত্ত সমীর, রিংকু গুহ ঠাকুরতা, সংগঠনটির সাধারণ সম্পাদক নাজিদ উদ্দীন মাহেল সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, দুই বছরের জন্য ২০১৬ সালে আকরামুল হাবিব আবুকে সভাপতি ও নাজিদ উদ্দীন মাহেলকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও কমিটি বিলুপ্ত হয়নি। আমরা চাই সংগঠনটি তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা করা হোক। এসময় বর্তমান কমিটি বিলুপ্ত করার দাবি জানান বক্তারা।

পরে সংগঠনটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল, উপদেষ্টা দেবাশীষ দত্ত সমীর, রিংকু গুহ ঠাকুরতা। সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ আপেল বলেন, মেয়াদ শেষ হওয়ার সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্মচারী সমবায় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net