1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে কালবৈশাখী ঝড় গাছ ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

গুইমারাতে কালবৈশাখী ঝড় গাছ ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৪৮ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। গুইমারা উপজেলার ডাক্তার টিলা, ইসলাম পুর,ও জালিয়াপাড়া, কালাপানিতে গাছ এবং বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ে।
২১ মে শনিবার ৭টা ৪৫ মিনিটের সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুটি ভেঙ্গে রাস্তায় পড়ে গেলে খাগড়াছড়ি -চট্টগ্রাম -ফেনী যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক গুইমারা থানার পুলিশের সদস্য মাটিরাংগা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্হানীয় জনগনের চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

যান চলাচল স্বাভাবিক হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গুইমারাসহ মাটিরাঙ্গা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের আওতাধীন পুরো এলাকা।
মাটিরাঙ্গা বিদ্যুৎ সঞ্চালন বিভাগের আবাসিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে গুমতি ব্যাঙমারা,আলুটিলা,ও জালিয়াপাড়ার কালাপানিতে ঝড়ে বিদ্যুৎতের খুটি ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তারের উপর গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।

ঝড় থামার সাথে সাথে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত বিদ্যুৎ লাইন চালু হওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।

গাছ ও বিদ্যুৎতের পাশাপাশি কিছু মানুষের ঘর ভেঙে গেছে এবং ক্ষতিগ্রস্হ হয়েছে বাগানের ফল ফলাদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net