1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু!

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৬৮ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও(দেবিডাঙ্গা) গ্রামের রিয়াজুল ইসলাম(৪১) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার(২০মে) রিয়াজুল ইসলাম এবং তার বড় ছেলে বিপুল ইসলাম (১৮) মিলে বোরো ধান কাটতে মাঠে যায়। দুপুর ১ টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদুর আসতে না আসতে বিকট শব্দে বজ্রপাত রিয়াজুল ইসলামের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বড় ছেলে জানান, আমি এবং বাবা ধানের বোঝা নিয়ে আসতেছিলাম। হঠাৎ মেঘের বিকট শব্দে পিছনে তাকিয়ে দেখি বাবা আইলের পাশে পড়ে আছে।

তৎক্ষনাৎ বাবাকে দেখি তিনি অচেতন। মৃতের চাচা,আব্দুস সাত্তার (প্রধান শিক্ষক) জানান, ঘটনার পর পর ছুটে গেছি। দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এদিকে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য জনাব হুমায়ূন কবির বিপ্লব জানান, যেহেতু ঘটনাটি জুম্মার নামাজের সময় ঘটেছে, তাই নামাজের পর পরই আমি ঘটনা স্থলে যাই এবং রিয়াজুল ইসলামকে মৃত দেখতে পাই। মৃত ব্যক্তির ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net