ঢাকা   ০৯:৪৮:৪০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেমরায় স্বামীকে আটকে রেখে গার্মেন্টকর্মী স্ত্রীকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ৫

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেমরায় ঘুরতে আসা দম্পতিকে মারধর করে স্বামীকে আটকে রেখে তার গার্মেন্টকর্মী স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে ৫ লম্পটকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী গার্মেন্টকর্মী মো.সোহান শনিবার রাতে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাওয়ানী নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ডেমরা থানা সংলগ্ন এলাকায় বসবাসরত বরিশালের উজিরপুর থানার মনির শিকদারের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৯), ডেমরার কামারগোপ এলাকার আলী আফজালের ছেলে রনি মিয়া (২১), একই এলাকার মো. মাসুদ রানার ছেলে সিয়াম হোসেন (১৯), আকতার হোসেনের ছেলে তুষার আহম্মেদ (১৯) ও মো. মিরাজ মিয়ার ছেলে সোহান মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন,ঈদের ছুটিতে গত ৬ মে বিকালে ওই গার্মেন্টকর্মী দম্পতি ফুঁচকা খাওয়া ও ঘুরার জন্য কামারগোপ এলাকায় আসে। এদিকে ফেড়ার পথে বাওয়ানী নগর আবাসিক এলাকায় আসলে ওই লম্পটরা তাদের পথ রোধ করে। এ সময় স্বামীকে এলোপাথারী মারধর শুরু করে স্ত্রীকে পাশের নিরিবিলি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই দম্পতির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পটরা হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি