1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রার্থী তালিকায় রয়েছে আ.লীগের বিদ্রোহী ও শরিক দল তরিকত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

প্রার্থী তালিকায় রয়েছে আ.লীগের বিদ্রোহী ও শরিক দল তরিকত

ফটিকছড়ির ভূজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন জমা

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪০৯ বার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ মে (মঙ্গলবার) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে সরকার দলীয় ১ জন ও স্বতন্ত্র ৫ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন, তরিকত ফেডারেশন ভূজপুর শাখর সভাপতি হাফেজ বেলাল উদ্দীন, তাপশ চন্দ্র বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ ও নাসির উদ্দিন মুন্সি। নির্বাচনের রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিনে সকল প্রার্থীরা সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র জমাদান করেছেন। প্রথমবারের মতো ভূজপুর ইউপিতে ইবিএমে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ইবিএম সুষ্ঠু নির্বাচনের একটি অংশ, আশাকরি সকলের সহযোগিতায় আগামী ১৫ জুন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net