1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মানিকছড়ি ইউপি চ্যাম্পিয়ন-তিনটহরী রানার্স আপ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মানিকছড়ি ইউপি চ্যাম্পিয়ন-তিনটহরী রানার্স আপ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৭৫ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। খেলায় তিনটহরী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১নং মানিকছড়ি ইউনিয়ন সদর ইউনিয়ন পরিষদ।

বুধবার ১১ এপ্রিল বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ইউনিয়ন পর্যায়ে খেলায় ১নং মানিকছড়ি ইউনিয়ন ১-০ গোলে ২নং বাটনাতলী ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

খেলার দ্বিতীয় ম্যাচে তিনটহরী ইউনিয়ন ৩-০ গোলে যোগ্যাছোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় ১নং মানিকছড়ি ইউনিয়ন একাদশ তিনটহরী ইউনিয়ন একাদশকে ১-০ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ওসি মোহাম্মদ শাহনূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী প্রমুখ।

এছাড়াও খেলা পরিচালনা করেন মো. শহীদুল্লাহ সজীব, আবদুল্লাহ আল মামুন, মো. রেজাউল খান সোহেল, সহকারী রেফারী মো.হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net