1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা...... সাবেক উপমন্ত্রী দুলু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা…… সাবেক উপমন্ত্রী দুলু

লালমনিরহাটে জাতীয়তাবাদী দল কুলাঘাট ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে,

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৯০ বার

লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের শ্রেষ্ঠ মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে জাতীয়তাবাদী দল কুলাঘাট ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মে) শেষ বিকালে লালমনিরহাট সদর উপজেলার কুুলাঘাট উচ্চ বিদ‍্যালয় মাঠে জাতীয়তাবাদী দল কুলাঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুলাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজাউল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপমন্ত্রী অধ‍‍্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ.বি.এম ফারুক সিদ্দিকী, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাহেদুল হক পাটোয়ারী সাজু, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্রনাথ রায় কার্জী শিবু, কুলাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এ সময় বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবিসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের সকল বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net