1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ভেন্যু উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ভেন্যু উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৫৫ বার

লালমনিরহাটে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে তাই নয়নাভিরাম সাজে- সজ্জিত শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের মাঠ।
আগামীকাল বৃহস্পতিবার ১২ মে বিকাল ৩টায় বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটির উদ্যোগে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহর থেকে বাই সাইকেল র‍্যালী শোভাযাত্রা শুরু হয়ে বড়বাড়ী মাঠে টুর্ণামেন্ট স্থলে যোগদান করবে। রংপুর বিভাগের ৮টি জেলা পর্যায় গঠিত ৮টি টিম জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণসহ প্রতিযোগিতা করবে। উক্ত টুর্ণামেন্ট ১২ মে হতে ২৬ মে পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার ১২ মে বিকাল ৩টায় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট বড়বাড়ী মাঠে উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ক্রীড়া কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক।এসময় আরও উপস্থিত থাকবেন বিএনপি রংপুর বিভাগীয় ও ক্রীড়া কমিটির নেতৃবৃন্দ। ২৬ মে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net