1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ও পৌর শাখার জাতীয় শ্রমিক লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ও পৌর শাখার জাতীয় শ্রমিক লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩১৮ বার

ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন, ঠাকুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রমেশ চন্দ্র সেন এমপি। ১৬ মে সোমবার বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ঠাকুরগাঁও জেলা শ্রমিক লীগের আয়োজনে ঠাকুরগাঁও জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ আনুয়ারুল হক এর সঞ্চালনায় উক্ত কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- দীপক কুমার রায় । ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি এ্যাড.অরুণাংশু দত্ত টিটো। ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। ঠাকুরগাঁও জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির। বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক বৃক্তিবর্গ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য এমপি রমেশ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলার প্রতিটি ইউনিটকে আরও সংক্রিয় ভাবে কাজ করতে হবে এবং এখন থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন জনমানুষের কাছে তুলে ধরার আহব্বান জানান। জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটিতে সভাপতি মোঃ এনায়েত কুরাইশী (চিনি কল শ্রমিক) ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা(ট্রাক শ্রমিক)। আর পৌর শাখায় সভাপতি মোঃ নুরুল ইসলাম (হোটেল শ্রমিক)। সাধারণ সম্পাদক বুলু মহন্ত (মটর শ্রমিক) উপস্থিত সকল শ্রমিক ও রাজনৈতিক বৃক্তিদের সম্মতিতে সভাপতি– সম্পাদকের নাম ঘোষনা করেন এমপি রমেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net