1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের অবস্থা শ্রীলংকার চেয়ে ভয়াবহ হবে।। হাবিব-উন নবী খান সোহেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের অবস্থা শ্রীলংকার চেয়ে ভয়াবহ হবে।। হাবিব-উন নবী খান সোহেল

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৯৯ বার

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশ ব্যাপী আওয়ামী সন্ত্রাস, বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

১৪মে (শনিবার) জেলা শহরের কলাবাগান এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয় এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
আওয়ামীলীগ সরকার সাধারণ জনগণকে মেরে ফেলার চেষ্টা করছে।

বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশ্যে।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শ্রীলংকার পরিস্থিতি দেখে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের অবস্থা শ্রীলংকার চেয়ে ভয়াবহ হবে। আর ২০২২ সাল হবে আওয়ামী লীগ সরকারের শেষ সাল।

সমাবেশে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা সে¦চ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলা-উপজেলার নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net