1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মিঠানালা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মীরসরাইয়ে মিঠানালা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৮৯ বার

মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের জন্য মোট ১কোটি ১৮ লাখ ৫০হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব খাতে ৫০ লাখ ৯ হাজার ৬৪০ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাজেটে মোট ৩৯ হাজার ৫শত ৫০ টাকা উদ্ধৃত্ত রাখা হয়েছে।
সোমবার (৩০ মে) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনাতনে এ বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাশেম।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর হক, মহিলা ইউপি সদস্য রুজিনা আক্তার ইউনিয়নের পরিষদের সচিব মহি উদ্দিন প্রমুখ।
এছাড়া ইউনিয়ন পরিষদ সকল সদস্য, উন্নয়নকর্মী, রাজনৈতিক কর্মী, সাংবাদিকবৃন্দ এ বাজেট ঘোষণায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বাজেট সর্ম্পকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাশেম জানান, প্রতি বছরের চেয়ে এ বছর বাজেট পরিমাণ বাড়ছে। তেমনি টেকসই উন্নয়ন হচ্ছে এলাকার অবকাঠামো। আসছে সচ্ছতা ও জবাবদীহিতা। তার প্রমাণ আজকের উন্মুক্ত বাজেট ঘোষণায় তৃণমূল জনগণ অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net