1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারের সকল অন্যায়ের জবাব রাজপথে দেয়া হবে : জুয়েল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

সরকারের সকল অন্যায়ের জবাব রাজপথে দেয়া হবে : জুয়েল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৮৪ বার

এই সরকারের সকল অন্যায়ের জবাব রাজপথে দেয়া হবে মন্তব্য করে ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, এই আওয়ামীলীগ সরকার অন্যায়ভাবে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। আগামীর রাষ্টনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করছে। এই সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এই সরকারের সকল অন্যায়ের জবাব দিবে।

বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, রাজপথে তীব্র আন্দোলনে মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ কোন পথে যাবে তা রাজপথে ফয়সালা করা হবে।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এসময় ঢাকার দুই মহানগর, এক বিশ্ববিদ্যালয় ও ৫ কলেজের নবগঠিত কমিটির নেতৃত্বে সহাস্রাধিক নেতাকর্মী রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করে।

এসময় ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলও বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান ধরলে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়ে স্লোগান দিতে শুরু করে। এসময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net