1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেতুর পাশে গোড়ালীর মাটি নেই-জীবনের ঝুঁকি নিয়ে কাঠের তক্তার উপর দিয়ে পারাপার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সেতুর পাশে গোড়ালীর মাটি নেই-জীবনের ঝুঁকি নিয়ে কাঠের তক্তার উপর দিয়ে পারাপার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩০৯ বার

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর এলাকায় তেলপারই খালের উপর নির্মিত চবুর চেয়ারম্যান তেলপারই সেতুর বেহাল দশা।গত তিন বৎসর ধরে সেতুটির পাশে গোড়ালীর মাটি সরে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সেতুটি মেরামত পুনঃ নির্মানের কোনো উদ্যোগ নেয়নি কেউ।দু”গ্রামের বাসিন্দাদের দুভোর্গ লাগব করতে গত ২০০৯ সালে পশ্চিম নদীম পুর এলাকায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তেলপরাই খালের উপর চবুর চেয়ারম্যান নামে এই সেতু নির্মান করেন।সেতু নির্মানের পর থেকে নদীমপুর,পশ্চিম নদীমপুর, হাটহাজারীর লাঙ্গলমোড়া,ফটিকছড়ি উপজেলার তেলপারই এলাকার হাজার মানুষ চলাচল করতো।

গত তিন বৎসর পুর্বে বর্ষার মৌসুমে তেলপারই খাল দিয়ে আসা পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে সেতুর পশ্চিম পাশে গোড়ালীর মাটি সরে বিশাল গর্ত সৃষ্টি হলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।সেতুর ভাঙা স্থানে কাঠের তক্তা বসিয়ে এলাকার মানুষের চলাচলের ব্যবস্থা করেছেন যুবলীগ নেতা হাসান রশিদ চৌধুরী।সেতুর পাশ থেকে মাটি সরে যাওয়া স্থানে বসানো কাঠের তক্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে এলাকার মানুষেরা।স্থানীয়রা জানান তিন বৎসর ধরে সেতুটির পাশে গোড়ালীর মাটি সরে গেলেও মেরামতের কোনো উদ্যোগ নেই।এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেতুটি আমি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উধত্বন প্রকৌশলী সরেজমিনে গিয়ে পরিদর্শন করে।সেতুটি মেরামত ও পুনঃ নির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকায় ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হয়েছে।এখনো কোনো অনুমোধন ও অর্থ বরাদ্দ না দেওয়ায় সেতুটি মেরামত ও পুনঃ নির্মান কাজ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net