1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

চৌদ্দগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৭০ বার

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা কটুক্তির প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ার, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net