1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে শালিস বৈঠকে হামলার ঘটনায় জড়িত ছলিম গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

নবীগঞ্জে শালিস বৈঠকে হামলার ঘটনায় জড়িত ছলিম গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫২৬ বার

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে শালিস বৈঠক নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও তার ৪ ভাগনা ভাগনী আহত হওয়ায় ঘটনার সাথে জড়িত কাজী ছলিম উদ্দিনকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। গত শনিবার রাতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদ,এসআই
এাসআই লোকেশ দাশসহ একদল পুলিশ রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে তপথিবাগ গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের নবীগঞ্জ প্রেসক্লাবের সভাতি রাকিল হোসেনের ভগ্নিপতি এলাছ উদ্দিনের জায়গা জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করে একই গ্রামের মৃত তেরাফর উল্লার পুত্র আনোয়ার মিয়া (কামাল)। গত বৃহস্পতিবার ১৯ মে দুপুরে কামাল মিয়া ও তার লোকজন উক্ত জায়গা জোর পূর্বক দখল করার জন্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জায়গায় অবস্থান করে হাকডাক দিয়ে গালিগালাজ করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি মীমাংসার স্বার্থে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, ইউপি সদস্য আজিম উদ্দিন ও ইউপি সদস্য দিলবার হোসেন মধ্যস্থতায় গত শুক্রবার বিকেলে প্রজাপুর গ্রামে বাবলু মিয়ার বাড়িতে এক শালিস বৈঠক বসেন। এলাকার বিশিষ্ট শালিস বিচারক উপস্থিত ছিলেন। বৈঠকের শেষের দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ার হোসেন কামাল-এর নেতৃত্বে জামাল, কাছাব উদ্দিন, জালালসহ ২০/২৫ জন লোক লোহার রড, রামদা ও দা দিয়ে এলোপাথারি হামলা চালায়। ভয়াবহ এ হামলা দেখে শালিস বিচারকরা দিকবেদিক ছুটাছুটি করতে থাকেন। হামলায় আহত হন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেনসহ তার ৪ ভাগনা ভাগনি। আহত রোকসানা ও সালামীন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নোমান হোসেন ও রাফায়েল আহমেদ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন। নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ বলেন হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net