1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গিনেস বুকে ৪ বার নাম লেখালেন রাসেল ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

গিনেস বুকে ৪ বার নাম লেখালেন রাসেল !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৮৬ বার

ঠাকুরগাঁও জেলার রাসেল গিনেস বুকে ৪ বার নাম লেখালেন গিনেস বুক অব ওয়ার্ল্ডের সনদ হাতে রাসেল ইসলাম । ২০১৭ সাল থেকেই স্কুলজীবনে স্কিপিং রোপ খেলা শুরু। এক সময় ঠাকুরগাঁও জেলা থেকে বিভাগ পর্যায়ে স্কিপিং রোপ খেলায় অংশ নিয়ে প্রথম হন। পরে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশ নিলেও কোনো কারণে তা বাতিল করা হয়। তখন থেকেই প্রতিজ্ঞা করেন একদিন এ খেলায় অংশ নিয়ে বিশ্ব রেকর্ড গড়বেন। এরপর থেকেই বাসার আশপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছেন সেখানেই স্কিপিং রোপের চর্চা করেছেন। এক সময় নিজেকে এ খেলায় পরিপূর্ণ মনে হলে ২০১৯ সালে অনলাইনে গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন করেন। প্রথমে স্কিপিং রোপে এক পায়ের ওপর দুটি ইভেন্টে চ্যালেঞ্জ করেন। একটি ৩০ সেকেন্ডের, অন্যটি ১ মিনিটের ওপর। পারফরম্যান্স দেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে। গিনেস বুকে এক পায়ে ৩০ সেকেন্ড স্কিপিং রোপে ১৪৪ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও তিনি করেছেন ১৪৫ বার। আরেকটি অন্য ইভেন্টে ১ মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও তিনি সেই রেকর্ড ভেঙে করেছিলেন ২৫৮ বার। এ দুটি রেকর্ড গড়ে সনদপত্র হাতে পান ২০২১ সালের ২৯ জুলাইয়ে।

এর মধ্যে এক পায়ে ১ মিনিটে স্কিপিং রোপে ২৫৮ বার লাফানোর রেকর্ড ভেঙে ফেলেন এক বিদেশি। তিনি ওই ইভেন্ট চ্যালেঞ্জ করেন। পরে এক পায়ে ১ মিনিটে স্কিপিং রোপে ২৬২ বার লাফিয়ে রেকর্ড গড়েন।
এর আগে স্কিপিং রোপ এক জাম্পে দুইবার রশি ঘোরানো ইভেন্টে ৩ মিনিটে ৪৫৮ বার লাফিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ২০২১ সালের ১০ মার্চে। এ দুটি রেকর্ডের সনদপত্র ডাকযোগের মাধ্যমে হাতে পান রোববার (২৯ মে)। মোট চারবার গিনেস বুকে নাম লিখিয়েছেন এ যুবক। ওয়ার্ল্ড রেকর্ড গড়া এ যুবক আর কেউ নন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের বাসিন্দা রাসেল ইসলাম (২০)।

রাসেল সিরাজপাড়া গ্রামের দরিদ্র কৃষক বজলুর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। এ কৃতিত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অভিনন্দন বার্তায় সিক্ত হন রাসেল ইসলাম। তার সফলতায় উৎফুল্ল তার পরিবার। রাসেলের বাবা বজলুর রহমান বলেন, ‘গরিব হওয়া সত্ত্বেও ছেলেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। একান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলে সে চারবার বিশ্ব রেকর্ড করতে সক্ষম হয়েছে। এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে!’রাসেলের বড় ভাই আরিফ বলেন, ‘প্রথমে বিশ্বাস হতো না রাসেল এত বড় কিছু অর্জন করতে পারবে। প্রথমবার যখন সে বিশ্ব রেকর্ড গড়ার দুটি সার্টিফিকেট পায়, তখন থেকেই তার প্রতি আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা পেলে আশা করছি সে আরও ভালো করবে ও বড় পর্যায়ে যেতে পারবে।

এ বিষয়ে রাসেল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, ‘সবার সহযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে রোপ স্কিপিং খেলায় এবার দিয়ে ৪ বার গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে সক্ষম হয়েছি। তবে শুধু চারটি নয়, এ ধরনের আরও অনেক বিশ্ব রেকর্ড করে বাংলাদেশকে উপহার দিতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি সবাই আমার পাশে থাকবেন।’এমন কৃতিত্বে রাসেলকে সাধুবাদ জানান , ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, ‘রাসেলের এ খেলার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা লাগলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।’রাসেলের স্কিপিং রোপ খেলায় এবার দিয়ে চারটি বিশ্ব রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান আসিফ সাংবাদিকদেরকে বলেন, ‘রাসেলকে পৃষ্ঠপোষকতার জন্য ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে। সে যেন এ খেলাটি চালিয়ে যেতে পারে। তার কৃতিত্বের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net