1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫১৫ বার

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিবছরের মতো হজ্বযাত্রীদের হজ্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জী। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী। স্বাগত বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো কবির মিয়া। বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল চৌধুরী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী মো. শহীদুল হক সহ পৌরসভার সকল কর্মকর্তা /কর্মচারীবৃন্দ ও হজ্বযাত্রীবৃন্দ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক হজ্বযাত্রা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালায় নবীগঞ্জ উপজেলার হজ্বযাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌরসভার পক্ষ থেকে হজ্বযাত্রীদের হজ্ব সংশ্লিষ্ট উপকরণাদি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net