1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনের প্রচারনায় অতিষ্ঠ কুবি শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

নির্বাচনের প্রচারনায় অতিষ্ঠ কুবি শিক্ষার্থীরা

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৩৯ বার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় প্রায় সব প্রার্থীর পক্ষেই উচ্চস্বরে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে করায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

দেখা যায়, কুমিল্ল বিশ্ববিদ্যালয়ের সামনে কুমিল্লা ২৪ নং ওর্য়াড়ের দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫ মিনিট বিরতি দিয়ে ডাকঢোল, তবলা, সাউন্ড বক্স বাজিয়ে , জনসংযোগ করেন প্রার্থীরা। এতে অতিরিক্ত শব্দ দূষণের কারনে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনায় করতে ব্যাঘাত ঘটছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী দিবস সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, একটা বিশ্ববিদ্যালয়ের হলের পাশে দিয়ে সারাদিন যদি এভাবে মাইক বাজিয়ে প্রচারণা চালানো হয়,পড়াশোনাতো দূরে থাক রুমে সুস্থভাবে বসে থাকাও বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়ায়। অনেকের পরীক্ষা থাকে সাউন্ড এতোটাই তিব্র যে দরজা জানালা বন্ধ করেও একপ্রকার মাথা ধরে যায়! অথচ এই বিষয়গুলো দেখার মতো এই বিশ্ববিদ্যালয়ে কেও নেই!

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ‘আমি বিষয়টা এর আগে জানতাম না। এখন মাত্র জানলাম। আমি নির্বাচন কমিশনারের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচনী প্রচার- প্রাচরণা অফ রাখতে তো আর বলতে পারবো না। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। কিন্তু কেউ যদি এর ব্যাত্যয় ঘটায়, তাহলে তিনি নির্বাচনি বিধি লঙ্ঘণ করছেন। তা যদি আমাদের চোখে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net