ঢাকা   ০৫:২৫:০১ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাল্যবিবাহ বন্ধ,কনের পিতাকে ৬ মাসের কারাদণ্ড

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৯০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে কনের বাবাকে কারাদণ্ড প্রদান করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী।

জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামে স্কুল পড়ুয়া মোসাঃ তানিয়া আক্তার (১৬) এক মেয়ের বিয়ের আয়োজন করে তার পরিবার। এমন সংবাদ পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেন।

মেয়েটির পিতা খুলনা কয়রা উপজেলার তেতুলতলা মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা আবুল বারিক (৫০)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ‘বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭’ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন থানার এস আই মনির হোসেন,স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ

এ ব্যাপারে ইউএনও নুর-ই আলম সিদ্দিকী বলেন, নলবুনিয়া গ্রামের মোঃ হারুন হাওলাদারের ছেলে মোঃ বাদলের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিলো। এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে।
এ সময় তিনি আরও বলেন বাল্য বিবাহ দেওয়া ও এর সাথে জড়িত থাকা সকলেই আইনে অপরাধী। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি