1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত সাকিবের পাশে খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত সাকিবের পাশে খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৬৪ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত সাকিব মিয়াকে দেখতে গিয়েছেন চট্টগ্রামস্থ খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

গতকাল সোমবার বিকেলে নেতৃবৃন্দরা পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন আহত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্যম গর্জনতলী গ্রামের আবু ছিদ্দিকের পুত্র সাকিব মিয়াকে দেখতে যান।

নেতৃবৃন্দরা সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, আহতের পরিবারবর্গের সাথে কথা বলে সাকিব মিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার জন্য ওষুধসহ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় চট্টগ্রামস্থ খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ডা. জামাল উদ্দীন, সদস্য সচিব রিহাবুল আলম লিটন ও সদস্য মোঃ শহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলাপকালে সংগঠনের সদস্য সচিব রিহাবুল আলম লিটন বলেন, এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে। এসময় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net