1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৭ জুলাই বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

চিঠিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে—বেগম খালেদা জিয়া, এ বি এম আবদুস সাত্তার (একান্ত সচিব), মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের উদ্দেশে ‘নোট ভারবাল’ ইস্যুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতা দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রণালয়।

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে জানান, ‘ম্যাডামের লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে চিকিৎসার জন্য ম্যাডামের লন্ডন যাওয়া এখনো চূড়ান্ত হয়নি।’

এর আগে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে এবার পুনরায় যুক্তরাজ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net