1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যক্ষদের প্রশিক্ষণে মূল্যায়ন পরীক্ষায় প্রথম জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

অধ্যক্ষদের প্রশিক্ষণে মূল্যায়ন পরীক্ষায় প্রথম জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৭৫ বার

কুমিল্লায় উচ্চমাধ্যমিক স্তরের অধ্যক্ষগণের ২৭তম ‘ শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের মূল্যায়ন পরীক্ষায় প্রথম হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজের ৩০ জন অধ্যক্ষ ২০ দিনের এ প্রশিক্ষণে অংশ নেন। ১৪ মে এ প্রশিক্ষণ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লায় শুরু হয়েছিল। ২ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস ছালাম। দুই ঘন্টার লিখিত মূল্যায়ন পরীক্ষায় এ প্লাস সহ প্রথম স্থান লাভ করায় সেরা তিনজন অধ্যক্ষকে অনুষ্ঠানে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সেরা হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোটবাড়ি, কুমিল্লার পরিচালক প্রফেসর রেহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন পরিচালক বদরুন নাহার। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মেহেদী হাসান, উপ পরিচালক মো.কামরুজ্জামান। প্রতিক্রিয়া ব্যক্ত করেন অধ্যক্ষ জামাল উদ্দিন, উপাধ্যক্ষ শাহিন আল রাজী, নার্গিস সুলতানা লতা। প্রশিক্ষণ উপলক্ষে ‘ফিরে দেখা ‘ নামে প্রকাশিত স্মরণিকাটিও যৌথভাবে সম্পাদনা করেন অধ্যক্ষ আল মামুন। সেরা অধ্যক্ষের পুরস্কার লাভ করায় মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানিয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আব্দুল কবির ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী মো. আজিজুল হাসান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net