1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

তিতাসে দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৭ বার

কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ সানোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক মোঃ মহসীন কবির সরকার, দুধঘাটা মাদ্রাসার সহ- সুপার সৈয়দ আবদুল হালিম, সাইদুর রহমান মেম্বার, কামাল হোসেন সরকার, মোঃ মোশাররফ হোসেন, ফারুক হোসেন সরকার ও আনিছুর রহমান প্রমূখ।

এসময় অত্র প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক সোলেমান হাসান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মাফুল হোসেন, হাবিলদার আব্দুর রশীদ, জামান, শাহীন আলম সরকার, মোঃ আলম, শাহীন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান বক্তারা বক্তব্যকালে বলেন, ১৯৮৮ সালে এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দুধঘাটা গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব আব্দুর রহমান সরকার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটিকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিদায় অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net