ঢাকা   ১০:১৬:৪৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ধর্মপাশা উপজেলা।

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক জেলা পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ধর্মপাশা উপজেলা।

০২জুন বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় জগন্নাথপুর উপজেলাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মপাশা উপজেলা।

ম্যাচের শুরুতে ধর্মপাশা উপজেলা ১-০ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ১-০ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের হাবিবুল্লাহ (রেহান খাঁ) এবং সেরা গোলরক্ষক সাইফুল । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ,জেলা প্রসাশক জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদ প্রসাশক নূরুল হুদা মুকুট।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, ধর্মপাশা উপজেলা ক্রিয়া সংস্থা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি