1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেবের ৩০তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

মাগুরায় দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেবের ৩০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৮৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসূফি তোয়াজ উদ্দিন আহমেদ (রহঃ) -এর ৩০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে ।
১৬ জুন বৃহস্পতিবার বিকেলে দ্বারিয়াপুরস্থ ‘পীর তোয়াজ উদ্দিন আহমেদ (রহঃ) পাঠাগার’ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা হজরত শাহ আরিফ বিল্লাহ মিঠু ।

সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক বসির উদ্দিন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাবু, আলহাজ্ব লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ অন্যরা ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে দ্বারিয়াপুর দরবার শরীফের ছোট হুজুর ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা আবু সালেহ মোহাম্মদ আবদুদ দাইয়ান (ছড়াকার আবু সালেহ)- এর সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পীর শাহ আরিফ বিল্লাহ মিঠু ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net