ঢাকা   ০৮:৩০:৪৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ ব্যবাসায়ি ও পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বুধবার (২৯ জুন) সকালে উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।

এ সময় রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার এবং রাজাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদার উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.নূর-ই আলম সিদ্দিকী জানান, গত ২৭ মে উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২১টি দোকানসহ চলতি বছরে বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মিলিয়ে অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী ও পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন,গত তিন চার মাসে উপজেলার বিভিন্ন বাজারে ৩২ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মানবিক দৃষ্টি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রত্যাশিত খাতের অর্থের মাধ্যমে উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ ১০০০০ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আমরা সবসময় মানুষের পাশে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি