1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় অভিনব কায়দায় গরু চুরি নারীসহ তিনজন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

শরণখোলায় অভিনব কায়দায় গরু চুরি নারীসহ তিনজন আটক

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৯০ বার

বাগেরহাটের শরণখোলায় গরু চুরি করে পালানোর সময় নারীসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসি। শনিবার (১৮ জুন) দুপুরে ওই তিন চোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। যার ম্যল্য প্রায় এক লাখ টাকা।

আটক চোরেরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী হালিমা বেগম (৩৫), ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের নূরুল ইসলামের ছেলে ছরোয়ার হাওলাদার (৪০) ও ইদ্রিস হাওলাদার (৩২)।

শুক্রবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরুর মালিক হালিম মোল্লাসহ গ্রামবাসী তাদেরকে আটক করেন। পরে ওই তিন চোরকে গরুসহ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, শরণখোলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে।

আটক তিন জন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। চক্রের সদস্য হালিমা বেগম ইনস্যুরেন্স কম্পানির কর্মী পরিচয়ে অবিনব কায়দায় গ্রামে গ্রামে ঘুরে কার গরু কোথায় থাকে সেই খবর সংগ্রহ করেন। এর পর দলের পুরুষ সদস্যদের কাছে জানালে তারা সময় সুযোগ বুঝে চুরি করেন।

পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net