1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় অসচ্ছল ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

শরণখোলায় অসচ্ছল ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৯৯ বার

গ্রামীণ জনপদে ঘরে বসে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলা উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে শরণখোলা উপজেলা পরিষদের এডিপির আওতায় ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮জুন) সকালে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে অসচ্ছল ও দুস্থ পরিবারের নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি,উপজেলা প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,জাইকা প্রকল্পের কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান রিপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা উন্নয়ন ফোরামের নারী নেত্রী, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী দুস্থ নারীরা উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, বর্তমান সরকার সবশ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের উন্নয়নের আলোকে সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হচ্ছে। মুলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি বলেন, সরকারের রূপরেখা অনুযায়ী উপজেলার প্রত্যন্ত জনপদে ঘরে বসে যাতে অসচ্ছল ও দুস্থ নারীরা যেন স্বাবলম্বি হতে পারে সেইজন্য কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলা নারী উন্নয়ন ফোরাম এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়িয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net