1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় শিশু শ্রম নিরসনে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শরনখোলায় শিশু শ্রম নিরসনে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৫১ বার

বাগেরহাটের শরনখোলায় চিংড়ি পোনা সংগ্রহসহ সকল শিশু শ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জুন) সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উদয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।

প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী,বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা, আঃ রাজ্জাক তালুকদার, আসাদুজ্জামান স্বপন, মাহাফুজুর রহমান বাপ্পি,মোঃ শাহীন হাওলাদার,শাওন হোসেন প্রমুখ।

এড্রেসিং চাইল্ড লেবার ইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন গ্লোবাল টু লোকাল প্রকল্প ও গ্লোবাল মার্চ এগেইনষ্ট চাইল্ড লেবার এর সহায়তায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলি রানা ও মানবাধিকার এ্যাম্বাসেডর রুপা জামান।

সভায় বক্তারা চিংড়ি পোনা সংগ্রহসহ সকল শিশু শ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে বিভিন্ন শুপারিশ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net