1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

সাংবাদিক নেতা ওমর ফারুকের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪০১ বার

কুষ্টিয়ায় দেশ বরেণ্য সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এর উপর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির ছাত্রদলের ক্যাডারদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জুন) বিকাল চারটার সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-এর নির্বাহী সদস্য সোহেল রানা এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।বিক্ষোভ কর্মসূচী সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।এছাড়া এসময় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক এর উপর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হামলাকারী বিএনপির ছাত্রদলের ক্যাডারদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net