1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের দুর্গম এলাকায় ত্রিতরঙ্গের ত্রাণ দল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

সিলেটের দুর্গম এলাকায় ত্রিতরঙ্গের ত্রাণ দল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩১৪ বার

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য আজ শুক্রবার সকালে সিলেটে পৌঁছেছে বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ত্রাণ দল। গতকাল সন্ধ্যায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় থেকে এই ত্রাণ দল যাত্রা শুরু করে। সংগঠনের মহাসচিব শাওন পান্থ জানান- সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন বন্যা উপদ্রুত প্রত্যন্ত অঞ্চলে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এই দল ত্রাণ সামগ্রী বিতরণ করবে। সিলেটে এই ত্রাণ সামগ্রী বিতরণ সমন্বয় করছেন অনিমেষ শর্মা। টিমের নেতৃত্ব দিচ্ছেন ফারহান খাঁন ও আদিবা ওয়াদুদ এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছি আমি শাওন পান্থ।

ত্রিতরঙ্গের ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, কেক ও মিনারেল ওয়াটার। এছাড়া রয়েছে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধপত্র এবং জামাকাপড়।
শাওন পান্থ বলেন- আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের কর্মীরা এজন্য প্রায় এক সপ্তাহ ধরে পরিশ্রম করেছে। আমাদের এই চেষ্টায় যদি কয়েকটি পরিবারের পাশে থাকতে পারি, সেবা দিতে পারি সেটাই হবে আমাদের সার্থকতা। এটা ত্রাণ সামগ্রী নয়, এটা সিলেটবাসীর প্রতি আমাদের ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net