1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬২ বার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দল নগদ অর্থ বিতরণ করেছে। জানা যায়, উপজেলার দুইটি স্থানে সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্থ অন্তত দুই শ’ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় আলোচনায় মহাসচিব বলেন- জলে ও স্থলে মানুষের ওপর যত বিপর্যয় আসে তা তাদের কৃতকর্মের ফল। আজ সমাজে বেহায়াপনা, অন্যায়, পাপাচার বেড়ে যাওয়ায় আল্লাহ মহামারী, রোগব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সতর্ক করছেন। আমাদেরকে এসব দুর্যোগ থেকে মুক্তি পেতে তাওবাহ্ করতে হবে। সবর করে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। তাহলেই আল্লাহ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করবেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ আর্তমানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এ দেশের আলেম-ওলামারা বরাবরই দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে সর্বোচ্চ মানবিকতার হাত বাড়িয়ে দেয়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সাথে সাথে যে সমস্ত সংগঠন ও মানবিক ব্যক্তি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি হেফাজত আন্তরিক মুবারকবাদ জানান।

নায়েবে আমির মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী এসব প্রাকৃতিক বিপর্যয়সহ সব রকমের দুর্যোগ, বালা-মুসিবত থেকে দেশ-জাতিকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দু’আ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- হেফাজতের নায়েবে আমির মাওলানা মোবারক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী প্রমুখ।

স্থানীয় ওলামায়ে কেরামসহ আরো উপস্থিত ছিলেন- মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা খালিদ বিন সাজিদুর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ সাজিদ বিন সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net