1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণতান্ত্রিকতা বিকাশে সাভারে প্রাথমিক স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

গণতান্ত্রিকতা বিকাশে সাভারে প্রাথমিক স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৮৩ বার

দীর্ঘাদিন নানা কারণে বন্ধ থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশের মতো সাভারের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।

জানা যায়,প্রাথমিক শিক্ষার্থীদের গণতন্ত্রিক মন- মানসিকতা তৈরি করতে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিদ্যালয় একটি কাউন্সিল গঠন করা হবে।

দিনের শুরুতে সাভারের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহব শুরু হয়।শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট কার্যক্রম শেষ হয়৷

শিশু শিক্ষার্থীদের গনতান্ত্রিকতার মানসিকতা বিকাশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় আশুলিয়ার ৬৮ নং সুবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ৯ প্রার্থীর নির্বাচনে অংশ নেয়৷ গঠন করা হয়সাত সদস্য কমিটি । এতে প্রথম ও সর্বোচ্চ ভোটে চক মার্কায় ৫৫ পেয়ে বিজয়ী হয়েছে জাকিয়া আলম ঈশা মনি। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী যথাক্রমে স্কেল মার্কার লামিয়া এবং কলম মার্কার প্রিয়তম।

বিজয়ী জাকিয়া আলম ঈশা মনি বলেন,নির্বাচনে অংশ নিয়ে ভালো লাগছে। ভবিষ্যতে স্কুলের উন্নয়নকাজ ও শিক্ষার্থীদের দাবি আদায়ে সবসময় চেষ্টা করব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন জানান, শিশুদের মেধা বিকাশ ও গনতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন আয়োজন করা হয়েছে। বাচ্চাদের নির্বাচনে আগ্রহ দেখে ভালো লাগছে। শিশুরা ভবিষ্যতে এমন গনতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশ ও জনগনের উন্নয়ন সাধন করবে।

কাউন্সিল নির্বাচনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকা,বিউটি আক্তার আব্দুল আলিম খান,মিতু,নজরুল ইসলাম,সোনিয়া আক্তার,ফারজানা সুলতানা,আইরিন সুলতানাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net