1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার : স্বামী পলাতক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার : স্বামী পলাতক

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৬৮ বার

ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি সেলিনা আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। গত ১ জুন বুধবার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী দ্বীন ইসলাম রাজু (৩৪) পলাতক রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সেলিনা আক্তার ও তার স্বামী রাজু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ১৪০ বোতল ফেনসিডিল, ৫শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই সাথে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিকভাবে সেলিনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ পরিদর্শক মো: আজাহারুল ইসলাম, মো: তাহমুদার রহমান, সহকারী উপ পরিদর্শক মো: দাইমুল হক, সিপাই মো: খালেক মিয়া, ফেরদৌস কবির বাধন, সাবিনা ইয়াসমিন, ইউনুস আলী, পুলিশের সদস্য রুহুল আমিন ও জিয়াউর রহমান। অভিযুক্ত মাদক ব্যবসায়ি দ্বীন ইসলাম রাজু ওই মহল্লার খোকা মিয়ার ছেলে এবং অপর মাদক ব্যবসায়ি সেলিনা আক্তার তার স্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net