1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সদর প্রেসক্লাব গঠিত: সভাপতি মাহবুব সম্পাদক বেদার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কক্সবাজার সদর প্রেসক্লাব গঠিত: সভাপতি মাহবুব সম্পাদক বেদার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৬৯ বার

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা (ভোটার), পেশাদার সাংবাদিক,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের নিয়ে কক্সবাজার প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

এতে সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক এম বেদারুল আলম কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যকরী কমিঠি ঘোষনা করা হয়।

সদর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহ সভাপতি এমএস সাত্তার, গোলাম আরিফ লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম শামস, দপ্তর ও প্রচার সম্পাদক শাহী কামরান,নির্বাহী সদস্য যথাক্রমে মো: শহিদুল ইমলাম, কাজী তামজিদ পাশা, ইরফান উল হাসান, শিপন পাল প্রমুখ।

গত ৪ জুলাই বেলা ১১ টার সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে এক সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া,কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের প্রমুখ।

এ সময় নেতৃবৃন্ধ উপরোক্ত কক্সবাজার সদর প্রেসক্লাবের কার্যকরী কমিটি অনুমোদন দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net