1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মাগুরায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪০৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মুুক্তমঞ্চে ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন ও মহিলা ভাইসচেয়ারন মোছাঃ নারগিস সুলতানা।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা খাদ্য অফিসার ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ছাত্র লীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তিনশ’ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৫ টি ট্রেডে উপজেলার তিনশ’ জন নারী যথাক্রমে ষাট দিন ও আশি দিন প্রশিক্ষণ গ্রহণ করেন। সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার করে মোট ২৯ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net